পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৯৫ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৩৬ পয়সা।
ব্যাংকটি তার বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।
অনলাইন ডেস্ক 























