বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ৩১ আগস্ট, ২০২৫ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম এবং ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
অনলাইন ডেস্ক 























