পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন এ.কে.এম. শাহনাওয়াজ। তিনি ১৭ আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন।
এ কে এম শাহনেওয়াজ ২০১৩ সালে ঢাকা ব্যাংকে এসইভিপি হিসেবে যোগদান করেন এবং চট্টগ্রামে ঢাকা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকায় লোকাল অফিস শাখার ব্যবস্থাপক এবং সর্বশেষ পদোন্নতির আগে ২০১৮ সালের জুলাই থেকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকে দায়িত্ব পালন করেন।
শাহনেওয়াজ ১৯৮৯ সালে আরব-বাংলাদেশ ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময় ঢাকা ব্যাংকে যোগদানের পূর্বে ১৯৯৬ সাল থেকে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়াতে ঋণ ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক হিসেবে সুদীর্ঘ সময় কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিপ্রাপ্ত শাহনেওয়াজ গত ৩৫ বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন। তিনি দেশে ও বিদেশে ম্যানেজমেন্ট, ব্যাংকিং এবং লিডারশিপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ব্যবসায় প্রশাসনে শিক্ষাগত যোগ্যতা এবং সুদীর্ঘ ব্যাংকিং পেশার অভিজ্ঞতার আলোকে তার অবদান ঢাকা ব্যাংক পিএলসিকে সাফল্য ও শ্রেষ্ঠত্বের নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অনলাইন ডেস্ক 

























