০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল এনআরবিসি ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 215

এনআরবিসি ব্যাংক এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট-২০২৫ পুরস্কার অর্জন করেছে।

রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এর কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন। বাংলাদেশের ডিজিটাল পেমেন্টস খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে ভিসার বাংলাদেশ ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবিরসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংকটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে মন্তব্য করে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা আমাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণ করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছি, যার মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অচিরেই এর বিস্তৃত সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। ফলে দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও সুবিধা বাড়ানোর ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যাপক ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল এনআরবিসি ব্যাংক

প্রকাশিত : ০১:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫