১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

টরন্টো রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ

ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এ অবস্থায় বিমানের টরন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার থেকে ৩১ মে পর্যন্ত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটগুলোর ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা-টরন্টো ফ্লাইট বিজি ৩০৫ বা ৩০৬ ঢাকা থেকে প্রস্থান ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৩টা (৪৫ মিনিট অগ্রগামী করা হয়েছে)। তবে টরন্টো থেকে প্রস্থান অপরিবর্তিত রাখা হয়েছে।

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি ২০১ বা ২০২ ঢাকা থেকে প্রস্থান ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টা (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে) এবং লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত রয়েছে। শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা থেকে লন্ডনের ফ্লাইটের প্রস্থান ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে)। এদিকে ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫ বা ৩৫৬ ঢাকা থেকে প্রস্থান ১১টা ৩০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিট এবং রোম থেকে প্রস্থান অপরিবর্তিত রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

টরন্টো রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ

প্রকাশিত : ০৫:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫