০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিইউএফটি-তে অনুষ্ঠিত হলো ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে ২৮ ও ২৯ এপ্রিল ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।

পুরো আয়োজন জুড়ে প্রাণচাঞ্চল্য, দলীয় সংহতি ও তরুণদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। টুর্নামেন্টে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ চ্যাম্পিয়ন হয় এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম) বিভাগ রানারআপ হয়। অসাধারণ পারফরম্যান্সের জন্য এএমটি বিভাগের শাহরিয়ার দীপু ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর ইউ সিদ্দিক, বিওটি সদস্য জনাব মোহাম্মদ নাছির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সকল বিভাগের জন্য উন্মুক্ত ও বিনা রেজিস্ট্রেশন ফি-তে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট বিইউএফটির সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার অঙ্গীকারকে তুলে ধরে। বিইউএফটি কর্তৃপক্ষ তরুণ প্রতিভা গঠনে সহযোগিতার জন্য ক্লেমন স্পোর্টস-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

জনপ্রিয় সংবাদ

বিইউএফটি-তে অনুষ্ঠিত হলো ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

প্রকাশিত : ০৫:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫