দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে সাবেক লুটেরা পরিচালক, দুর্নীতিবাজ ও বহিষ্কৃত কর্মকর্তারা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি ।
মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড প্রতিষ্ঠানটি মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশে পুর্ণগঠনের নিমিত্তে ২০২১ সালে মাননীয় কোর্ট দ্বারা নিয়োগপ্রাপ্ত পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছে।
এতে বলা হয়, মাননীয় কোর্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত ফরেনসিক অডিটর সম্প্রতি অডিট রিপোর্ট প্রকাশ করে, এর পরিপ্রেক্ষিতে কিছু সাবেক লুটেরা পরিচালক, দুর্নীতিবাজ ও বহিষ্কৃত কর্মকর্তাদের স্বার্থ ক্ষুন্ন হয়। সে কারণে তারা এই প্রতিষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে না পারে, সে জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং তারা বিভিন্নভাবে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের হুমকি এবং হয়রানিমুলক মিথ্যা মামলা দেয়ার অপচেষ্টা করছে।
অনলাইন ডেস্ক 























