শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী, ২০২৫) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে।
এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আনিস সালাহউদ্দিন আহমেদ। ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম,পরিচালক এ.কে.এম বদিউল আলম,পরিচালক আসগার হাইদার, এবং ইয়াসিন আহমেদ, এফসিএ সহ অনান্য উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 




















