০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চলতি বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • 94

দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।

এ সময় বিএনপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না।

তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন বিএনপির মহাসচিব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

জনপ্রিয় সংবাদ

চলতি বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি

প্রকাশিত : ০১:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫