০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রূপালী ব্যাংকের নতুন এমডি ও সিইও ওয়াহিদুল ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • 175

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ পেয়েছেন মোঃ ওয়াহিদুল ইসলাম। এতদিন তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর, ২০২৪) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মীনাক্ষী বর্মন।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ হতে ৩ বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগে দেওয়া হয়েছে। জানা গেছে, ১৯৯৮ সালে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন মো. ওয়াহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেনারেল ম্যানেজার থাকাকালীন সময়ে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেন তিনি। সোনালী ব্যাংকে বদলি হওয়ার পর সবশেষ তিনি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে শিগগিরই তিনি রুপালী ব্যাংকে যোগদান করবেন।

জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংকের নতুন এমডি ও সিইও ওয়াহিদুল ইসলাম

প্রকাশিত : ১১:১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪