০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮১৪৯ জন

পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মোখলেস উর রহমান বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, বর্তমানে মাঠ প্রশাসনে শৃঙ্খলা ও অন্যান্য কার্যক্রম সুন্দরভাবে চলছে। সমানে ডিসি ফিট লিস্ট তৈরি হবে। পদোন্নতির ক্ষেত্রে আন্তঃক্যাডার বৈষম্য দূর করে প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮১৪৯ জন

প্রকাশিত : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪