০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বেবিচক চেয়ারম্যানের সাথে ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু (Gatachew Mengistie Alemayehu) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (০৪ নভেম্বর ২০২৪) তারিখে বেবিচক এর সদর দপ্তরে সাক্ষাতে দুই দেশের বিমান চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এসময় উভয় পক্ষ বিমান চলাচল ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া নিয়মিত প্রশিক্ষণ প্রদান, অডিট ইন্সপেকশন, পারস্পারিক দক্ষ অডিটর বিনিময়, ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি (MoU) সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এই সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে এভিয়েশন খাতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিগণ।

এসময় উপস্থিত ছিলেন ইথিওপিয়ান এয়ারলাইন্স এর আঞ্চলিক পরিচালক সলোমন বেকেল (Solomon Bekele), ইথিওপিয়ান এয়ারলাইন্স এর এরিয়া ম্যানাজার ইউহানিজ বেকেল (Yohannes Bekele), রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ (Shohag Hossain) এবং বেবিচক-এর সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস)সহ ইথিওপিয়া ও বেবিচক এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বেবিচক চেয়ারম্যানের সাথে ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৫:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪