০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্যারামাউন্ট টেক্সটাইল নগদের সাথে বোনাস লভ্যাংশ দেবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 98

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ১০ শতাংশ বোনাস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৬২ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৭ টাকা ৫১ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪১ টাকা ৭২ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

প্যারামাউন্ট টেক্সটাইল নগদের সাথে বোনাস লভ্যাংশ দেবে

প্রকাশিত : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪