০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

লভ্যাংশ ঘোষণা করেছে ফরচুন সুজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 117

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৮ অক্টোবর) ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

লভ্যাংশ ঘোষণা করেছে ফরচুন সুজ

প্রকাশিত : ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪