১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ন্যাশনাল পলিমারের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • 310

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছর ২ টাকা ০৯ পয়সা আয় হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৬৩ পয়সা। আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

জনপ্রিয় সংবাদ

ন্যাশনাল পলিমারের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪