০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 86

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর, ২০২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৭২৬ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট কমেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে আজ মোট ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ১৫ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৫৮ কোম্পানির। বাকি ১৮১ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪