০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে সূচকের পতনের সাথে কমেছে লেনদেনও

মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস-এ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স সোমবারের চেয়ে ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ৩০১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

ডিএসইতে ৫১৮ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮৮ কোটি ৫৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ১৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৩০ পয়েন্টে।

সিএসইতে ২১৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৯ টির দর বেড়েছে, কমেছে ১৫৩ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে সূচকের পতনের সাথে কমেছে লেনদেনও

প্রকাশিত : ০৩:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪