১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকে চালু হলো ‘বাংলা কিউআর কোড’ সার্ভিস

ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজতর, আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চালু করলো ‘বাংলা কিউআর কোড’ সার্ভিস। এর ফলে ‘এমবিএল রেইনবো’ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা নিত্যদিনের কেনাকাটা ও অন্যান্য লেনদেন আগের চেয়ে আরও সহজে করতে পারবেন।

আজ মঙ্গলবার (০৯ জুলাই ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী এই সার্ভিস উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, মু. মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার সাহা, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আস্গার জি. হারুনী, কার্ড ডিভিশন এবং ডিজিটাল ব্যাংকিং ও ইনোভেশন ডিভিশনের হেড মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন এ সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা কোন কার্ড বা চেকবই ছাড়াই ‘বাংলা কিউআর’ সংযোজিত যেকোন আউটলেটে কেনাকাটা করতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা ‘এমবিএল রেইনবো’ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা চলতি হিসাব বা সঞ্চয়ী হিসাবের টাকা সরাসরি ব্যবহার করতে পারবেন। ‘বাংলা কিউআর’ সার্ভিস একদম ফ্রি এবং প্রতিটি লেনদেনে এসএমএস পাঠানো হবে, ফলে এই সার্ভিস সবচেয়ে নিরাপদ। গ্রাহকরা দৈনিক ২০ হাজার ও মাসে এক লাখ টাকা পর্যন্ত এই সার্ভিসের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকে চালু হলো ‘বাংলা কিউআর কোড’ সার্ভিস

প্রকাশিত : ০৫:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪