০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কৃষি খাতে বরাদ্দ বাড়ানো খুবই জরুরি : ড. আনসারী

আনিসুর রহমান, সিনিয়র রিপোর্টার : ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কৃষি খাতের ভর্তুকি হতে পারে ২৫ হাজার কোটি টাকা। টাকার অঙ্কে গেলো বছরের মতো হলেও বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির হিসাবে এটি কমেছে। ধারাবাহিকভাবে কমছে বাজেটের তুলনায় বরাদ্দও। এমতাবস্থায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো খুবই জরুরি বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব এসিআই এগ্রিবিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী।

কেবল উৎপাদন বৃদ্ধিতে বাড়তি মনোযোগ দিলেই চলবেনা বরং কৃষি খাতের ভ্যালু চেইন তৈরিতে মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বাজেটে কৃষির জন্য সরকারি ও বেসরকারি ক্ষেত্রে গবেষণা, কৃষির যান্ত্রিকীকরণ ও পোষ্ট হারভেষ্ট এর ক্ষেত্রে সরকারকে বরাদ্দ রাখার উপর গুরুত্বারোপ করেন ড. এফ এইচ আনসারী।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জলবায়ু পরিবর্তনের কারনে দিনদিন কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে কৃষির টেকসই উন্নয়নের জন্য আরো গবেষণা দরকার। বেসরকারি ক্ষেত্রে গবেষণার জন্য বাজেটে অল্প বা জিরো সুদে বেসরকারি খাতে গবেষণার জন্য বরাদ্দ রাখার উপর গুরুত্বারোপ করেন কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব।

কৃষি যান্ত্রিকীকরণে সরকারকে আরো সাবসিডি দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে যে পরিমান দরকার সে পরিমান হচ্ছেনা। বাজেটে পোষ্ট হারভেস্টের টেকসই উন্নয়নের জন্য ওয়ারহাউজ ও ট্রান্সপোট নিয়ে সরকারকে আলাদা বাজেট রাখার পরামর্শ দেন তিনি।

সরকারের উদ্যোগে কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন করার উপর গুরুত্বারোপ করে ড. এফ এইচ আনসারী বলেন, এর মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের ফান্ড এবং প্রশিক্ষণ দেয়া যাবে এবং এ খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আমি মনে করি। পাশাপাশি ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের কৃষকরা কম মূল্যে সেবা পাবেন অন্যদিকে একটা উদ্যোক্তা গ্রুপ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

কৃষি খাতে বরাদ্দ বাড়ানো খুবই জরুরি : ড. আনসারী

প্রকাশিত : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪