ঢাকার উত্তরায় উদ্বোধন হল ইয়াদিয়া এক্সক্লুসিভ শোরুম “মোটো কর্ণার“। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রানার অটোমোবাইলস পিএলসির এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুবীর কুমার চৌধুরী।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ, হেড অব সেলস টি এম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত, হেড অব বি.টি.এল মোঃ মাহমুদুল হাসান মামুন এবং মোটো কর্ণার -এর স্বত্বাধিকারী মোঃ জাহিদুল হক। রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন মোটো কর্ণার।
ইয়াদিয়ার পক্ষ থেকে ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত বলেন, “জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশ্বের সাথে তাল মিলেয়ে আমাদের দেশেও এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রেখে চলেছি।
পরিবেশবান্ধব এই ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার চলবে আমাদের এই ইলেকট্রিক স্কুটার যা শহর এবং শহরের বাহিরের উভয় চালকদের জন্যই আদর্শ। ঢাকার ক্রেতারা তাদের পছন্দের মডেলের YADEA ইলেক্ট্রিক স্কুটার আমাদের এই শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন।“
অনলাইন ডেস্ক 

























