স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে রূপালী ব্যাংক পিএলসি’র কাকনহাট শাখার আওতাধীন ২৯তম গোদাগাড়ী উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ মে, ২০২৪) ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের সকল মহাব্যবস্থাপকগণ এতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মো. বেল্লাল উদ্দিন সোহেলসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 

























