০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

৫ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৫ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ (১২ মে)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে :-পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স ও বীকন ফার্মাসিউটিক্যালস।

কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া ম্যানেজমেন্টের প্রস্তাবিত লভ্যাংশের প্রস্তাব নিয়েও আলোচনা হবে সভায়। পর্ষদের অনুমোদন পেলে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। একই সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভায়ও গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

অন্যদিকে বীকন ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভায় গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

জনপ্রিয় সংবাদ

৫ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ

প্রকাশিত : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪