০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

স্বপ্নের নতুন এমডি সাব্বির হাসান নাসির

সাব্বির হাসান নাসিরকে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে এসিআই লিমিটেড। ২৮ বছরের বেশি সময় ধরে সাব্বির নাসির বহুজাতিক ও দেশীয় করপোরেটে কাজ করছেন। সিইওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯৬ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি অর্জনের পর সাব্বির নাসির বাটা সু লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি বাটাতে কাজ করার সময় আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে অ্যাঙ্গোলায় গলফ্রেট এইচঅ্যান্ডপিসি লিমিটেডে কাজ করতে যান, যেখানে তিনি ইউনিলিভারের উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধান করেন। সাব্বির নাসির টেট্রাপ্যাক সাউথ ইস্ট এশিয়া প্রাইভেট লিমিটেডেও কাজ করেছেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত অটবির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাব্বির নাসির ২০১২ সালে এসিআইতে স্বপ্নের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন। তার নেতৃত্বে স্বপ্ন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে। এসিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা তার নেতৃত্বের প্রশংসা করেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বহু একাডেমিক কৃতিত্বের পাশাপাশি সাব্বির নাসির বুয়েট, আইবিএ, এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের একজন অ্যালামনাই সদস্য।

জনপ্রিয় সংবাদ

স্বপ্নের নতুন এমডি সাব্বির হাসান নাসির

প্রকাশিত : ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪