১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মঙ্গলবার নাভানা ফার্মার ইজিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল দুপুর সাড়ে ১২টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট স্থাপনের জন্য বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এজিএম করবে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ইউনিটটি নির্মাণে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১৪৫ কোটি ২৭ লাখ টাকা। এর মোট আয়তন প্রায় ২০ হাজার ঘনফুট, যেখানে একটি প্রডাকশন ফ্লোর থাকবে। ফলে কোম্পানিটির বিদ্যমান বার্ষিক উৎপাদনক্ষমতা বাড়বে প্রায় ১০০ কোটি ইউনিট।

ইউনিটটি ব্যয়ের একটি অংশ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এসভিপিও সুবিধা আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য সংগৃহীত তহবিলের অব্যবহৃত অর্থ থেকে ব্যয় করবে। এরই মধ্যে কোম্পানিটি আইপিওর মোট ৭৫ কোটি টাকার ৭১ দশমিক ৩১ শতাংশ ব্যয় করেছে। বাকি ১৩ কোটি ১২ লাখ টাকা নতুন উৎপাদন ইউনিট নির্মাণে ব্যবহার করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯ পয়সা।

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার নাভানা ফার্মার ইজিএম

প্রকাশিত : ০৭:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪