০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পদত্যাগ করেছেন এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 131

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ পদত্যাগ করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২১ জানুয়ারি ব্যাংকের চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এমডি হিসেবে তার মেয়াদ ছিলো ২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার ১২ দিন আগেই তিনি দায়িত্ব ছেড়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে আমি আর এনআরবি ব্যাংকের কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। এজন্য ২১ জানুয়ারি থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করুণ। পাশাপাশি অসুস্থতাজনিত কারণে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছুটি চেয়েছেন। চুক্তি অনুযায়ী ওই দিনই তার শেষ কর্মদিবস হওয়ার কথা ছিলো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০১৯ সালে তিনি এনআরবি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। মামুন মাহমুদ শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন (প্রবেশনারী) কর্মকর্তা হিসেবে তার ব্যাংকিং জীবন শুরু করেন।

৩০ বছরের বেশি কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় ও বহুজাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ইস্টার্ণ ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

এনআরবি ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী বর্তমানে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করেছেন এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ

প্রকাশিত : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪