ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ৫৪ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০১ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসইতে ৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 

















