০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৪৯ দিন পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা

২৮ অক্টোবরের মহাসমাবেশের পর ৪৯ দিন পর প্রথমবারের মতো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনো বন্ধ।

বিএনপির পূর্বঘোষিত বিজয় শোভাযাত্রা পালনের জন্য শনিবার বেলা ১১টার পর থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। দুপুর ১টায় এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে, শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা সফল করার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সকালে একটি পিকআপে করে সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য মাইক আনা হয় নয়াপল্টনে। আশপাশের অলিগলিতে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন দলীয় নেতাকর্মীরা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জনপ্রিয় সংবাদ

৪৯ দিন পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা

প্রকাশিত : ১২:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩