০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জি. আর. মেটাল সাথে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • 58

মিডল্যান্ড ব্যাংক এবং জি. আর. মেটালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  সোমবার (২৭ নভেম্বর, ২০২৩) তারিখে চট্টগ্রামে অবস্থিত মিডল্যান্ড ব্যাংক, আগ্রাবাদ শাখা, আস-সালাম টাওয়ার, ৫৭, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রামে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের ফলে, জি. আর. মেটাল দেশব্যাপী তাদের দৈনন্দিন ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর শক্তিশালী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (MCM)” ব্যবহার করতে পারবে।

মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের চট্টগ্রাম ইউনিট-১ এর প্রধান মোহাম্মদ আবু হেনা এবং জি.আর. মেটালের স্বত্বাধিকারী জনাব জুয়েল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এর আসিফ রায়হান চৌধুরী, আগ্রাবাদ শাখা প্রধান, এস.এম. মিনহাজুর রহমান, এভিপি, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, ইউনিট-১, চট্টগ্রাম এবং শোরাব হোসেন, এসএভিপি এন্ড হেড, ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন, চিটাগাং সহ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ক্র্যাপ ও তামা জাতীয় আইটেম রপ্তানিতে জি.আর. মেটাল চট্টগ্রাম এর একটি প্রসিদ্ধ রপ্তানিকারক হিসেবে পারিচিত এবং তারা অনেক আগে থেকেই এই জাতীয় আইটেম রপ্তানি করে আসছে, যা আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখছে। তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে গঈগ এর ব্যবহার কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে।

জনপ্রিয় সংবাদ

জি. আর. মেটাল সাথে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ১০:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩