পূবালী ব্যাংক পিএলসি কনজ্যুমারস্ ক্রেডিট ডিভিশন এর উদ্যোগে সিএলএস এজেণ্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।
সভাপতিত্ব করেন কনজ্যুমারস্ ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলাম। সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধানগণ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২২ সালের সেরা ০৯(নয়) জন সিএলএস এজেণ্টদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও মোটরসাইকেল প্রদান করা হয়।
অনলাইন ডেস্ক 

























