০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও বাড়ল লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান- পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪.২১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫ কোটি ৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকার বা ২৪.২১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৪০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৮টির।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও বাড়ল লেনদেন

প্রকাশিত : ১২:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩