নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ২টা ৪৫মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শর্তাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
অনলাইন ডেস্ক 


















