০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • 50

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বড় ব্যবধানে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেল সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৩৪৭ কোটি ৩৮ লাখ টাকার বা ৪৩.৩৭ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিদায়ী সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ লেনদেন কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

প্রকাশিত : ১১:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩