বাংলাদেশের একমাত্র বিদেশী সিকিউরিটিজ হাউজ ক্যাল এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে জেসিআই বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর বনানীতে জেসিআই বাংলাদেশের নিজস্ব অফিসে উভয় প্রতিষ্ঠানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় ক্যাল সিকিউরিটিজ লিমিটেড জেসিআই বাংলাদেশের সদস্যদের অগ্রাধিকারমূলক স্টক ব্রোকিং পরিষেবা, বিনিয়োগ গবেষণা এবং আর্থিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে।
জেসিআই বাংলাদেশের পক্ষে ন্যাশনাল প্রেসিডেন্ট মোঃ জিয়াউল হক ভূঁইয়া ও এক্সিকিউটিভ এ্যাসিসটেন্ট টু ন্যাশনাল প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা এবং চিফ অপারেটিং অফিসার জোবায়ের মহসিন কবির চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া উপস্থিত ছিলেন তাহসিন আজিম শেজান- ফাউন্ডেশন অ্যাফেয়ার্স চেয়ারপারসন, স্টিভ বেনেডিক্ট ডিসিলভা-ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, সিনেটর এস.এম. তানভীর সাদ আকাশ-জাতীয় সহ-সভাপতি, মোঃ ফজলে মুনিম-বিডিসি চেয়ারপারসন, সিনেটর শাখাওয়াত হোসেন-বিডিসি কো-চেয়ারপারসন, রাফায়েলুর রহমান মেহেদী-জেসিআই ঢাকা এসপিরেন্টস এর স্থানীয় সভাপতিসহ অন্যান্যরা।
এছাড়াও এমওইউ-এর প্রস্তাবিত আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের প্রতিষ্ঠাতা স্থানীয় সভাপতি জান্নাত আরা মুক্তা, এবং ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের সকল সাধারণ সদস্য ও বোর্ড সদস্যরা।
অনলাইন ডেস্ক 

























