শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটাল এর বোর্ড সভাটি ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠি তবে। সভায় ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
একই সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
অনলাইন ডেস্ক 

























