রাজধানীর রিক্সাচালকদের ভোগান্তি কমাতে কাজ করবে জেসিআই ঢাকা প্রিমিয়ারের নতুন উদ্যোগ একোয়া ব্রিজ “Aqua Breeze”। খেটে খাওয়া এসব মানুষদের বৃষ্টির ভোগান্তি ও রোদের তাপদাহ থেকে রক্ষা করতে একোয়া ব্রিজ কাজ করবে।
এ কর্মসূচির আওতায় শুক্রবার (২১ জুলাই, ২০২৩) রাজধানীর বনশ্রী এলাকায় শতাধিক রিক্সাচালকের মাঝে বিনামূল্যে রেইনকোট ও ক্যাপ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেসিএই ঢাকা প্রিমিয়ারের ফাউন্ডার ও প্রেসিডেন্ট জান্নাত আরা মুক্তা, ভাইস প্রেসিডেন্ট মো: ইকবাল হোসেন, জেনারেল লিগেল কাউন্সিল মো: সাইফ চৌধুরী, প্রকল্পের সিওসি তাসনিম ফেরদৌস, কো-সিওসি অমিত সাহা সহ জেসিএই ঢাকা প্রিমিয়ারের অন্যান্য সদস্যবৃদ্ধ।

Junior Chamber International (JCI) – জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে অবস্থিত। বিশ্বের ১২৪ টির ও বেশী দেশে কাজ করে এই সংগঠনটি।
অনলাইন ডেস্ক 

























