০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সৌদিতে পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১৯ জুন) পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে এখন পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৭৯৮ জন সৌদি আরব পৌঁছেছেন।

হজ ও পরিদর্শন কমিটির পরিসংখ্যান অনুযায়ী, শনিবার মোট ২৯,০৯০ হজযাত্রী পৌঁছেছেন। এদের মধ্যে ২৫,৯৬২ জন ১০৫টি ফ্লাইটে করে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এ কমিটি মদিনায় হজযাত্রীদের আগমন ও ছেড়ে যাওয়া হিসাব রেখে থাকে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইমিগ্রেশন সেন্টার ২,০৯৯ জন হজযাত্রীকে বহন করা ৬৫টি ফ্লাইট এবং স্থল হজযাত্রী কেন্দ্র ৯২৪ জন হজযাত্রীকে বহন করা ২২টি ফ্লাইট গ্রহণ করেছে। এ ছাড়া পরিসংখ্যানে দেখা গেছে, পবিত্র মক্কার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শনিবার রওনা হওয়া হজযাত্রীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৬ হাজার ৯৫৩ জন।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী

প্রকাশিত : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩