০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানেও কমল লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে আগের দিন থেকে ৭৩ কোটি ৩৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৪ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানেও কমল লেনদেন

প্রকাশিত : ০৩:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩