নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬৬ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮২ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বড়েছে। এতে করে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: মিডল্যান্ড ব্যাংক ৯.২৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.৭৫, মনোস্পুল পেপার ৮.৭৩, এ্যাপেক্স ফুটওয়্যার ৮.৭৩, বাংলাদেশ ল্যাম্পস ৮.৬৩, জেমিনি সি ফুড ৭.৪৮, এ্যাপেক্স ট্যানারি ৬.৮৫, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৬.৭৯ এবং এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস ৬.১৪ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 



















