০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা

রংপুর মেট্রোপলিটন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২ এপ্রিল) সকালে খুলনা সদর থানায় এসআই অজিত কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১ এপ্রিল) রাতে এসআই অজিত কুমার দাস বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুবদলের সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৮০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসআই অজিত বলেন, এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের অভিযোগ, শনিবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দেয় এবং তাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের অনুমতি না নিয়েই অবস্থান কর্মসূচির আয়োজন করে। তাদেরকে কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে তারা পুলিশের ওপর হামলা চালায়।

জনপ্রিয় সংবাদ

খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩