১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

স্বাধীনতা দিবসে গুগলে বিশেষ ডুডল

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এটি বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দিনটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

শনিবার রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করেছে। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিলো বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টিনন্দিত এ ডুডল দেখতে পাবেন। আর এর উপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’। আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে গুগলে বিশেষ ডুডল

প্রকাশিত : ১২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩