০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মিডল্যান্ড ব্যাংকের আইপিও বিও হিসাবে জমা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • 41

নিজস্ব প্রতিবেদক: মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার (২২ মার্চ, ২০২৩) ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

জানা গেছে, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময়ে ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনে নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিডল্যান্ড ব্যাংকের আইপিও বিও হিসাবে জমা

প্রকাশিত : ১০:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩