১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি বানাবে তুরস্ক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 68

আর্ন্তজাতিক ডেস্ক: শতাব্দীর অন্যতম ধ্বংসাত্মক ভূমিকম্পে নিঃস্ব লোকজনের জন্য ২ দুই লাখ ৭০ হাজার ফ্ল্যাট ও বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে তুরস্ক সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে তুরস্ক সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার গ্রামীণ বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কমপক্ষে দেড় হাজার কোটি ডলার।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক জেপি মর্গানের হিসাব অনুযায়ী, বাড়ি ও অবকাঠামো নির্মাণে তুরস্ক সরকারকে আড়াই হাজার কোটি ডলার খরচ করতে হবে। এদিকে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভূমিকম্পপ্রবণ তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮ হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সীমান্তবর্তী দেশ সিরিয়ায় এ সংখ্যা ৫ হাজার আট শর বেশি।

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি বানাবে তুরস্ক

প্রকাশিত : ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩