০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয়টি উপশাখার উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • 55

আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয়টি উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে) একসাথে এ ছয়টি উপশাখার উদ্বোধন করা হয়। শাখাগুলো হলো- চট্টগ্রামের বাকলিয়া হাটখোলা, ঢাকার পূর্ববাড্ডা ও আমতলী, নারায়ণগঞ্জের এস এম মালেহ্ রোড, কুমিল্লার মনোহরপুর এবং মাদারীপুরের ভূরঘাটা।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে এই নতুন ছয়টি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও ইসলামী ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয়টি উপশাখার উদ্বোধন

প্রকাশিত : ০৩:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩