নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলোর ডিভিডেন্ড বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ ও এইচ.আর টেক্সটাইল লিমিটেড।
তথ্য মতে, কোম্পানিগুলো ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে কপারটেক ইন্ডাস্ট্রিজ ৮ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ স্টক। এইচ.আর টেক্সটাইল ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ স্টক।
অনলাইন ডেস্ক 






















