নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৩৫ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৬৪ টাকা ৬০পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বড়েছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: বীচ হ্যাচারি ৭.৯২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৭.১২ শতাংশ, বিডি থাই ফুড ৫.৮৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৪.৯৬ শতাংশ, কহিনুর কেমিক্যালস ৪.৭৯ শতাংশ, সামিট আল্যায়েন্স ৪.৬০ শতাংশ, অলিম্পিক ইন্ড্রাস্টিজ ৪.৫৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৪.৪৬ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেড ৪.৩৬ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 



















