দেশের কৃষিখাতের উন্নয়নে সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান মীরা এগ্রো ইনপুটস লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর, ২০২২) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এ বার্ষিক সাধারন সভা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি ব্যবসস্থাপনা পরিচালক সৈয়দ এ মামুন, চেয়ারম্যান সৈয়দ এ মকিথ, পরিচালক মো: ফেরদৌস মজিদসহ কোম্পানীর শেয়ারহোল্ডারা অংশগ্রহন করেন।
বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরলন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মীরা এগ্রো ২০০৬ সালে কৃষি পণ্য ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করে।
২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি বীজ, জৈব সার সহ অন্যান্য কৃষি উপকরন এর ব্যবসায় বিনিয়োগ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি আধুনিক কৃষি ব্যবস্থাপনায় ভূমিকা রাখার লক্ষে উন্নত প্রযুক্তি সম্পন্ন কৃষি উপকরন নিয়ে কাজ করছে।
অনলাইন ডেস্ক 

























