নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো গ্রীণ সুকুক আল-ইস্তানা বন্ড প্রথম বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকী ২৩,জুন,২০২২ থেকে ২২ ডিসেম্বর,২০২২ সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৫.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় অর্ধ-বার্ষিকীর জন্য রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।
অনলাইন ডেস্ক 























