০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গর্ভনরকে চিঠি

নিউজ ডেস্ক: ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে ২ হাজার ৪৬০ কোটি টাকা তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে চিঠি দিয়েছেন পাঁচজন গ্রাহক।

আজ রোববার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ ইসলামী ব্যাংকের পাঁচজন গ্রাহক এ চিঠি দেন। অন্যরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, শাইখুল ইসলাম ইমরান ও যায়েদ বিন আমজাদ।চিঠিতে বলা হয়, আমরা সবাই ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের নিয়মিত গ্রাহক। ব্যাংকের বিভিন্ন শাখায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমরা সাধ্যমত ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করে থাকি।

২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে যে, ইসলামী ব্যাংক থেকে নভেম্বর মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দুই হাজার ৪৬০ কোটি টাকা অসাধু চক্র তুলে নিয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গর্ভনরকে চিঠি

প্রকাশিত : ১২:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২