০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • 70

রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর,২০২২) চট্টগ্রামের ও আর নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর দায়িত্ব গ্রহনের পর ঘোষিত ১০০ দিনের কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলকে জোরালো আহবান জানান। ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই কর্মসূচী বাস্তবায়ন হলে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, শ্রেণীবিন্যাসিত ঋণ আদায়সহ সার্বিক বিষয়ে উল্লেখ্যযোগ্য অগ্রগতি হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে রূপালী ব্যাংক লিমিটেডের রপ্তানি ব্যবসা বহুগুণ বৃদ্ধি করা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ডিজিএম, এজিএম ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৫৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২