০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

থাইল্যান্ডের আন্তর্জাতিক টিস্যু এক্সপোতে পারটেক্স টিস্যু লিমিটেড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 97

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে আন্তর্জাতিক টিস্যু এক্সপো-২০২২। কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই এক্সপোতে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক টিস্যু এক্সপোতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে দেশের অন্যতম সেরা ব্র্যান্ডের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান পারটেক্স টিস্যু লিমিটেড, যার ব্র্যান্ড “পারটেক্স ক্লিন টিস্যু”।

বাংলাদেশের পারটেক্স টিস্যু লিমিটেড কোম্পানী ছাড়াও এই এক্সপোতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, মিয়ানমার, ভিয়েতনাম, তাইওয়ান, সুইডেনের বিশ্বখ্যাত ব্র্যান্ডের টিস্যু কোম্পানীসমুহ অংশ নিয়েছে। এক্সপোতে আগত দর্শনার্থীদের মাঝেও বিপুল পরিমান সাড়া লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশী স্টল হিসেবে পারটেক্স ক্লিন টিস্যুর স্টলের সামনে তুলনামুলক বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এক্সপোতে অংশগ্রহন নিয়ে পারটেক্স টিস্যু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ জানান, ”এই এক্সপোতে বিশ্বের নামী-দামী সব টিস্যু ব্র্যান্ডের সঙ্গে পারটেক্স টিস্যু দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয়ায় পারটেক্স টিস্যু যেমন দেশের জন্য সুনাম বয়ে এনেছে পাশাপাশি ভোক্তাদের কাছে মান সম্মত টিস্যু পৌছে দেয়ার ক্ষেত্রেও নিজেদের সমৃদ্ধ করতে সমর্থ হয়েছে”।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া এই আন্তর্জাতিক টিস্যু এক্সপো চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডের আন্তর্জাতিক টিস্যু এক্সপোতে পারটেক্স টিস্যু লিমিটেড

প্রকাশিত : ০২:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২